সাতকানিয়ায় দুটি বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার ছমদরপাড়া উচ্চবিদ্যালয় ও ছমদরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। দুটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল। বক্তব্য দেন আমানুল আলম, মোজাম্মেল হক চৌধুরী, আহমদ কবির প্রমুখ।