প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৪ পরিদর্শন করেছেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন, জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন প্রমুখ।