সাতকানিয়ায় নির্বাচনী তাণ্ডবে ছয় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়ায় ৫ জানুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার অভিযোগে জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাত পর্যন্ত ছয়টি মামলা করেছে সাতকানিয়া থানার পুলিশ।
এসব মামলায় জামায়াত-শিবিরের ২০০০ জন কর্মীকে আসামি করা হয়েছে এবং গতকাল শুক্রবার পর্যন্ত শিবিরের ১৪ জন কর্মীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।