প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি অটোরিকশাসহ চার বস্তা পলিথিন জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার কলেজ সড়ক থেকে এসব পলিথিন জব্দ করা হয়। এর মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কলেজ সড়কে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে অটোরিকশা ফেলে চালক ও আরোহী পালিয়ে যান। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, কোনো ব্যবসায়ী অবৈধ পলিথিনগুলো বিক্রির জন্য সাতকানিয়া সদরে নিয়ে যাচ্ছিলেন। পুলিশকে দেখে পলিথিন ফেলে তাঁরা পালিয়ে যান।