সাতকানিয়ায় পাঁচ দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার থানা সড়ক ও জামে মসজিদ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচটি ওষুধের দোকানকে জরিমানা করেছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমান এ অভিযান পরিচালানা করেন। এ সময় অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে এবং দোকানের লাইসেন্স নবায়ন না করার অপরাধে ফাহিম মেডিকেল হলকে চার হাজার, বাংলাদেশ মেডিকেল হলকে চার হাজার, আজিজ মেডিকোকে তিন হাজার, লোকসেবা ফার্মেসিকে দুই হাজার ও রতন হোমিও হলকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন ওষুধ অধিদপ্তরের কর্মকর্তা কে এম মুহমীনিন মাহবুব, ওষুধ পরিদর্শক মাহফুজ উদ্দীন ভূঁইয়া, সাতকানিয়া থানার উপসহকারী পরিদর্শক ইয়ামিন সুমনসহ পুলিশ সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার মো. লুৎফুর রহমান জানান, ওষুধের দোকানগুলোতে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং লাইসেন্স নবায়ন না করে ওষুধ বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে।