সাতকানিয়ায় পাল্টাপাল্টি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আজ শুক্রবার বিকেলে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিএনপি এবং রাত আটটার দিকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রশিবির আলাদা মিছিল করে। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইমরান বলেন, ‘আমরা যেকোনো মূল্যে সমাবেশ করব। আওয়ামী লীগকে এ এলাকায় কোনো সমাবেশ করতে দেওয়া হবে না।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা সমাবেশ করব।’
সাতকানিয়া সার্কেলের এএসপি এ কে এম এমরান ভূঁঞা জানান, সমাবেশের অনুমতি প্রার্থনা করে আওয়ামী লীগ ও বিএনপি আবেদন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে অনুমতি দেওয়া হয়নি।