প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সাতকানিয়া উপজেলায় কারচুপির অভিযোগ এনেছে পরাজিত প্যানেল। তারা এ উপজেলায় পুনরায় ভোট গণনার দাবি করেছে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রামের কদম মোবারক বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমান্ডার প্রার্থী হাফেজ আহাম্মদ।
লিখিত বক্তব্যে হাফেজ আহাম্মদ অভিযোগ করেন, ‘নির্বাচনে ব্যালট জালিয়াতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে আমি ও আমার প্যানেলের প্রতি অবিচার করা হয়েছে।’