সাতকানিয়ায় পুলিশের ব্যর্থ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। তবে এই অভিযানে চিহ্নিত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। গতকাল বুধবার ভোর ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত সাতকানিয়ার চরতি, কাঞ্চনাসহ কয়েকটি ইউনিয়নে এ অভিযান চালানো হয়।চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করতে ওই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সাতকানিয়ায় সম্প্রতি জামায়াতের সহিংসতার ঘটনায় ১৩ এপ্রিল চরতিতে গ্রেপ্তার অভিযানে যায় পুলিশ। এ সময় স্থানীয় জামায়াত-শিবির কর্মীদের প্রতিরোধের মুখে এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বাঁশখালী হয়ে থানায় ফিরে আসে সাতকানিয়া থানা-পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিনই ইউপি চেয়ারম্যান রেজাউলকে প্রধান আসামি করে তিন হাজার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করে। গতকাল ভোর ছয়টায় আবারও একই এলাকায় পুলিশ ও র‌্যাব চরতি এলাকায় অভিযান চালায়। কিন্তু এ অভিযানে চিহ্নিত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভুঁইয়া বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এমন আসামিদের ধরতেই অভিযান চালানো হয়েছে।’