সাতকানিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের কাজীর মসজিদসংলগ্ন স্লুইসগেট এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ কামালউদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ কামালউদ্দিন জামায়াতের কর্মী। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভুইয়া বলেন, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে কামালউদ্দিনকে তাঁরা গ্রেপ্তার করতে যান। এ সময় ওই এলাকায় ওঁত্ পেতে থাকা তাঁর (কামালউদ্দিন) সাঙ্গপাঙ্গরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় কামালউদ্দিনের হাঁটুতে গুলি লাগে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ ইসহাক বলেন, কামালউদ্দিন আমাদের কর্মী। পুলিশ তাঁকে গ্রেপ্তার করার পর গুলি করেছে।