সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৃথক ঘটনায় এক নারীসহ দুজন খুন হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন ধর্মপুর গ্রামের জোহরা বেগম (৩৫) এবং চরতি ইউনিয়নের নূরুল আমিন (৪০)।পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জোহরা বেগম আহত হন। আশঙ্কাজনক অবস্থায় দোহাজারী হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়।এদিকে, গত রোববার চরতি ইউনিয়নের দ্বীপ চরতি এলাকার বাসিন্দা নূরুল আমিনের সঙ্গে তাঁর আপন ভাই নূরুল কবিরের ঝগড়া হয়। নূরুল কবির টর্চলাইট দিয়ে নূরুল আমিনের মাথায় বাড়ি মারেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল সেখানে তিনি মারা যান।