সাতকানিয়ায় পেয়ারাবাগানে হাতির হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চূড়ামণি এলাকায় সৃজনকৃত পেয়ারাবাগানে গতকাল শুক্রবার ভোরে একদল বন্য হাতি হানা দিয়ে তছনছ করে দিয়েছে। এতে বাগানের পেয়ারাসহ গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। হাতির দলটিতে ১০-১২টি হাতি আছে বলে জানা গেছে।
বাগানমালিক মো. রফিক বলেন, হাতির দল প্রায় সময় বাগানে হানা দেয়। তবে আগে বাগানের এত ক্ষতি করেনি। এবার পেয়ারাসহ গাছের ব্যাপক ক্ষতি করেছে। প্রায় তিন লাখ টাকার গাছ নষ্ট হয়ে গেছে।
মাদার্শা বন বিটের কর্মচারী হারুনুর রশিদ বলেন, এ এলাকায় আট-দশটি বন্য হাতির দল রয়েছে। সব মিলে শতাধিক হাতি চাষিদের বিভিন্ন ফলের বাগানসহ ফসলের খেত নষ্ট করে দিচ্ছে।