সাতকানিয়ায় বালু তোলার যন্ত্রে কাটা পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডলুখালে বালু তোলার যন্ত্রে কাটা পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার উত্তর রামপুর এলাকার ডলুখালে এ ঘটনা ঘটে। পুলিশ ওই যন্ত্রের দুই শ্রমিককে আটক করেছে।পুলিশ সূত্র জানায়, নিহত শিশুটির নাম আবু জাহেদ (১০)। সে উত্তর রামপুর এলাকার আবুল হোসেনের ছেলে। আটক দুই শ্রমিক হলেন কামাল হোসেন ও মোবারক হোসেন।পুলিশ জানায়, বিকেলে শিশুটি ডলুখালে সাঁতার কাটছিল। এ সময় বালু উত্তোলনের যন্ত্রটি চলছিল। বিকেল চারটার দিকে হঠাৎ ওই যন্ত্রের সঙ্গে লেগে শিশুটির মুখ কেটে যায়। এরপর সে ডুবে যায়। কিছুক্ষণ পর তার লাশ ভেসে ওঠে।