সাতকানিয়ায় বিজিবি ও বিএসএফের যৌথ প্রশিক্ষণ সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে ‘সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাবিষয়ক যৌথ প্রশিক্ষণ কোর্স’ শেষ হয়েছে।

১৭ অক্টোবর এই প্রশিক্ষণ শুরু হয়। এতে বিজিবির ৫ জন কর্মকর্তা এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৮ জন কর্মকর্তা ও বিভিন্ন পদবির আরও ১৩ জন সদস্য অংশ নেন।

প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে গতকাল সোমবার প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে বিজিবির ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম বলেন, সব ধরনের সীমান্ত অপরাধ বন্ধের লক্ষ্যে বিজিবি ও বিএসএফের যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে বিজিবির কর্মকর্তারা ছাড়াও পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শুল্ক বিভাগ ও রেডক্রসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ জালাল উদ্দীন, লে. কর্নেল মো. সাজ্জাদ হোসেন, লে. কর্নেল মো. মাহফুজুর রহমান, লে. কর্নেল সাবিহা মাহবুবা।