সাতকানিয়ায় বিজিবি বিএসএফ প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত এলাকায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-বিষয়ক পাঁচ দিনব্যাপী বিজিবি ও বিএসএফের যৌথ প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার শেষ হয়েছে। এতে বিজিবির চার কর্মকর্তা ও বিএসএফের ১৬ কর্মকর্তাসহ ৩০ জন অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল মুহাম্মদ খালিদ আইয়ুব, লে. কর্নেল কে এম ইমাম আহসান, লে. কর্নেল মো. সফিকুর রহমান, মেজর মো. জসীম উদ্দীন, মেজর মোহাম্মদ তারিকুল ইসলাম, মেজর মোহাম্মদ নুরুদ্দীন খান ও ক্যাপ্টেন মো. তাইফুর রহমান প্রমুখ।