সাতকানিয়ায় ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া বোমাংহাট এলাকার পুস্তক ব্যবসায়ী জিয়া উদ্দিন হত্যার বিচারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় বাজারে মানববন্ধন করেন।
মানববন্ধনের আগে এলাকাবাসী ও ব্যবসায়ীরা এক সমাবেশের আয়োজন করেন। এতে বক্তব্য দেন বোমাংহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, চিকিৎসক মো. ফোরকান সিদ্দিকীসহ মো. আয়ুব খান, আশিকুর রহমান, আবদুল কাদের প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নিহত ব্যবসায়ীর স্ত্রী নাছিমা আক্তার, দুই সন্তান সুরাইয়া রহমান ও ফাহমিদা রহমান।
বক্তারা জিয়া উদ্দিনের প্রকৃত খুনিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।