সাতকানিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গতকাল শনিবার আবদুল হাকিম (৪২) ওরফে পান হাকিম নামের এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি কামাল উদ্দিন (৩৬) নামের তাঁর একজন ব্যবসায়িক অংশীদার নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, কামালকেও হত্যা করা হয়ে থাকতে পারে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন প্রথম আলোকে জানান, সকাল ১০টার দিকে হাকিমের লাশ স্থানীয় হাতিয়ারপুল খালে ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।খালেদ হোসেন বলেন, হাকিম ও কামাল স্থানীয় জামায়াত নেতা এবং এলাকার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত। বিগত জোট সরকারের আমলে এই দুজনকে স্থানীয় সাংসদ সরকারি জায়গায় বাগান তৈরির সুযোগ করে দিয়েছিলেন। ওসি জানান, হাকিমের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ছয়টি মামলা রয়েছে।