সাতকানিয়ায় ব্যালট বাক্স ছিনতাই, একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ছোটহাতিয়া হাজি লক্ষ্মীবিবি এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে ছয়টি বুথে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত প্রার্থীদের মধ্যে হাতাহাতি ও গুলিবিনিময়ের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। কেন্দ্র দখল করতে গিয়ে দুই পক্ষের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের লোকজনই বুথ থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেছে।

প্রিসাইডিং অফিসার বেলাল মোহাম্মদ চৌধুরী জানান, ব্যালট ছিনতাই ও গুলিবিনিময়ের ঘটনায় আপাতত ভোট গ্রহণ বন্ধ রয়েছে, তবে ভোট স্থগিত করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ শুনেছি। ভোট গ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

এর আগে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময়ও এই কেন্দ্রে সহিংসতা হয়।