সাতকানিয়ায় ভাঙচুর হওয়া মন্দিরের জন্য অর্থ সাহায্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলায় জামায়াত-শিবিরের হামলা ও অগ্নিসংযোগে পুড়ে যাওয়া তিন মন্দিরের জন্য অর্থ সহায়তা দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক সাতকানিয়ায় গিয়ে মন্দিরগুলো পরিদর্শন শেষে এ অর্থ দেন। এর মধ্যে চরতী বৌদ্ধমন্দিরের জন্য ২০ হাজার টাকা, নাথপাড়া ক্ষেত্রপাল মন্দিরের জন্য ১৫ হাজার টাকা এবং বাজালিয়া মন্দিরের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়। জেলা প্রশাসক আবদুল মান্নান গতকাল বিকেলে সাতকানিয়ায় মন্দির দেখতে যান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) রাব্বি মিয়া, ইউএনও মো. শরিফুল ইসলাম, ভূমি কর্মকর্তা মো. শামসুজ্জামান, থানার ওসি মো. ইসমাইল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম প্রমুখ।