সাতকানিয়ায় ভুয়া নারী এসআই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থানায় গত শনিবার রাতে গ্রেপ্তারকৃত এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ভুয়া এক নারী সহকারী পরিদর্শক (এসআই)।

তিনি হলেন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মীরনগর এলাকার মনজুরুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার (২৮)।

পুলিশ জানায়, তাসলিমা নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। শনিবার রাত নয়টার দিকে সাতকানিয়া থানায় এসে চট্টগ্রামের পাঁচলাইশ থানার এসআই পরিচয় দিয়ে গ্রেপ্তার এক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার তদবির করলে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁর আসল পরিচয় বেরিয়ে আসে। এরপর পুলিশ তাঁকে আটক করে।