সাতকানিয়ায় মা মেয়ে ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় মা-মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় কোরবান আলী (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের এক ব্যক্তি কেঁওচিয়া ইউনিয়নের একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করেন৷ এক বছর ধরে তিনি দ্বিতীয় স্ত্রী ও প্রথম সংসারের এক মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছেন৷
শনিবার রাত সাড়ে ১২টার দিকে পাশের বাড়ির মো. রুবেল, হাসান, কোরবান আলীসহ পাঁচ ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতর প্রবেশ করে তঁাকে টেনে ঘরের বাইরে এনে গাছের সঙ্গে বেঁধে ফেলেন৷
পরে দুর্বৃত্তরা তাঁর দ্বিতীয় স্ত্রী (২৩) ও মেয়েকে (২২) ধর্ষণ করে। এ ঘটনায় গত রোববার রাতে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷ পরে পুলিশ কোরবান আলীকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন৷