সাতকানিয়ায় মাছের পোনা অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত ২৮ আগস্ট সাতকানিয়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিদর্শক মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আসাদ প্রমুখ।