সাতকানিয়ায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার উত্তর সতিপাড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে সতিপাড়ার পরিত্যক্ত একটি সড়কে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের পাশ থেকে একটি মুঠোফোন, একটি ছুরি ও একটি রড উদ্ধার করা হয়েছে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজালাল বাবুল প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন আছে। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো একসময় ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করে পরিত্যক্ত এই সড়কটিতে এনে ফেলে রাখা হয়।