সাতকানিয়ায় শিক্ষকসহ দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাজালিয়া ইউনিয়ন থেকে বুধবার একজন স্কুলশিক্ষক এবং ঢেমশা ইউনিয়নের একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, পশ্চিম বাজালিয়া চৌধুরী পাড়া এলাকা থেকে হাবিবুর রহমানের (৪৩) লাশ উদ্ধার করা হয়। উত্তর ঢেমশা গ্রামে হিন্দুপাড়া এলাকার একটি পুকুর থেকে গৌতম দাশ (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী স্বপ্না দাশ সাতকানিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।