সাতকানিয়ায় শিবির কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া থানার পুলিশ নেজাম উদ্দিন (২৭) নামের এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। নেজাম গত ২৮ ফেব্রুয়ারি কেরানীহাটে দোকানপাট ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি।পুলিশ সূত্র জানায়, নেজামের বাড়ি ছদাহা ইউনিয়নের আফজলনগর এলাকায়। তাঁর বাবার নাম মোহাম্মদ ইউনুছ।সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীহাট থেকে নেজামকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের এসআই নাজমুল হক।