সাতকানিয়ায় সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ জাহাঙ্গীরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
জাহাঙ্গীর ওই ইউনিয়নের মাদারবাড়ি এলাকার মৃত মোহাম্মদ ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় যুবলীগের কর্মী জব্বার হত্যাসহ অস্ত্র, বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার আটটি মামলা রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।