সাতকানিয়ায় সেনা সদস্যের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে সেনাবাহিনীর এক সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। গত রোববার রাতে মাইজপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতেরা ওই বাড়ি থেকে পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার, ৮০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। এ সময় আবদুর রহিম নামে সেনাবাহিনীর ওই সদস্য বাড়িতে ছিলেন না।পুলিশ ও আবদুর রহিমের পরিবারের লোকজন জানান, রাত দুইটার দিকে রহিমের বাবা ব্যবসায়ী আবু তাহের প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খোলেন। দরজা খোলামাত্র ডাকাতেরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর তারা ঘরের ভেতরে ঢুকে ডাকাতি করে পালিয়ে যায়।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে গতকাল রাত পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।