সাতকানিয়ায় সড়ক অবরোধ করেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় রাস্তায় কাঠের গুড়িতে আগুন ধরিয়ে ব্যারিকেড দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘শোনার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে আমরা যাওয়ার আগেই জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান।’কক্সবাজারে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের জের ধরে স্থানীয় জামায়াতের কর্মীরা আকস্মিক সড়ক অবরোধ করেন।