সাতকানিয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত রোববার রাতে ও গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে যুবলীগের কর্মী জব্বার হত্যা মামলার আসামি আরমান হোসেনসহ চারজন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানার পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছদাহা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের কর্মী জব্বার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরমান (১৭), শিবির কর্মী আবদুল জব্বার (২৩), হাসান ইকবাল (২১) ও মোহামঞ্চদ কাওছারকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। আরমান বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার হারুনুর রশিদের ছেলে। সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে আরমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং অন্য তিনজন সহিংসতার সঙ্গে জড়িত ছিল।