সাতকানিয়ায় ১১ রোহিঙ্গা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন আজিজ কলোনি থেকে গত বুধবার রাতে অভিযান চালিয়ে আরও ১১ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন: মোস্তাক আহমদ (৪৪), ফরিদুল আলম (২০), রকিব উদ্দিন (২৪), কালা মিয়া (২২), মোহামঞ্চদ আলমগীর (২০), মোহামঞ্চদ সেলিম উদ্দিন (১৮), আবুল কালাম (২০), মোহামঞ্চদ হোসেন (২২), কাছিম আলী (১৯), শামসুল ইসলাম (২৩) ও জাফর আহমদ (২২)। এর আগে ১ অক্টোবর রাতে অভিযান চালিয়ে ১৫ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছিল সাতকানিয়া থানার পুলিশ।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ইসমাইল জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতিসহ নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় বৈদেশিক নাগরিক আইনে মামলা করা হয়েছে।