সাতক্ষীরা ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ও ঝালকাঠিতে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেরার চৌবাড়িয়া গ্রামে গতকাল সকাল ১০টার দিকে ট্রাকের চাপায় চিরঞ্জিত কর্মকার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের হারু কর্মকারের ছেলে।ঝালকাঠি: ঝালকাঠি-নবগ্রাম সড়কের আগলপাশায় গতকাল দুপুরে একটি টেম্পো উল্টে চালক পান্না মুন্সি (২৫) নিহত হয়েছেন।