সাতক্ষীরা ও নওগাঁয় দুই চরমপন্থী ক্যাডার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার বিদ্যুৎ বাছাড়কে গোয়েন্দা পুলিশ গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুস্তফা লুত্ফুল্লাহ ও সম্পাদকমণ্ডলীর সদস্য মহিবুল্লাহ মোড়লকে অপহরণ করে মারধরের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নওগাঁ জেলার আত্রাই উপজেলা কমান্ডার মোহাম্মদ মামুনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের আঠুলিয়া গ্রামে ক্যানসারে আক্রান্ত এক দলীয় কর্মীকে দেখে গত সোমবার রাতে লুত্ফুল্লাহ ও মহিবুল্লাহ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।