সাতক্ষীরা ও বরগুনার ১৪ থানার ওসি রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা আট ও বরগুনার ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ রদবদল করা হয়েছে। পুলিশ সুপারের অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলীকে দেবহাটা থানায়, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ মাঝিকে শ্যামনগর, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফরিদউদ্দীনকে আশাশুনি, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানকে কালীগঞ্জ, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দীনকে তালা, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমানকে সাতক্ষীরা সদর, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি ছিদ্দিককে কলারোয়া এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমূল ইসলামকে পাটকেলঘাটা থানায় বদলি করা হয়েছে।সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খান ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রদবদলের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর উল্লিখিত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জেলার ভেতর রদবদল করা হয়েছে।তিনি জানান, জেলায় আট থানার ইউপি নির্বাচন ২৯ মার্চ শুরু হয়ে আগামী ৩ এপ্রিল শেষ হবে। এরপর ৬ এপ্রিল রদবদল হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তারা আগের কর্মস্থলে ফিরে যাবেন। এ জন্য নতুন কোনো আদেশ দেওয়ার প্রয়োজন হবে না।বরগুনার পুলিশ সুপার মাহবুব হাকিম গতকাল দুপুরে ওসিদের রদবদলের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে ওসিদের এই রদবদল করা হয়েছে।পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর থানার ওসি বাবুল আকতারকে আমতলীতে, আমতলী থানার ওসি শামসুল আলমকে তালতলী থানায়, তালতলী থানার ওসি আ. খালেককে বরগুনা সদর থানায়, পাথরঘাটা থানার ওসি নূরুল হককে বেতাগী থানায়, বেতাগী থানার ওসি শাহ আলমকে বরগুনায় ডিবি]তে এবং বরগুনা ডিবির ওসি মো. আজম খানকে বেতাগী থানায় এবং বামনা থানার ওসি বেলায়েত হোসেনকে পাথরঘাটা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।