সাতক্ষীরা জেলা বিএনপির কমিটি স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মিসভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর সাতক্ষীরা জেলা বিএনপির কমিটির স্থগিত করা হয়েছে। এছাড়াও ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
আজ শুক্রবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ প্রথম আলো ডটকমকে এ কথা জানান।
এর আগে সাতক্ষীরা বিএনপির কর্মিসভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রতিপক্ষের লোকজন এক নেতাকে বেধড়ক পেটানোর কয়েক ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১১ জন। আজ বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আমানউল্লাহ আমান (৩৫)। তিনি জেলা মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক। আমানউল্লাহর বাবার নাম আজিজার রহমান। তিনি শহরের পুরাতন সাতক্ষীরার বাসিন্দা।