সাতক্ষীরা জেলা যুবলীগ সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর পর সাতক্ষীরা জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। বুধবার রাতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ মির্জা আজম স্বাক্ষরিত পত্র সাতক্ষীরায় পৌঁছে। শেষবারের মতো তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে পত্রে উল্লেখ করে ভবিষ্যতে আর কখনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে না জড়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতার সুপারিশ এবং আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হিরনের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আবদুল মান্নানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর সংগঠনবিরোধী কর্মকাণ্ডসহ একটি সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় সাতক্ষীরা জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নানকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়।