সাতক্ষীরা থেকে স্কুলছাত্র নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় সাইফুল ইসলাম (১৪) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে। গত শুক্রবার শহরতলির নলকুড়া গ্রামের নানা এরশাদ আলী মাস্টারের বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়িতে ফেরেনি। সাইফুল সাতক্ষীরার লাবসা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের জিয়াউল হকের ছেলে।
জিয়াউল হক জানান, তাঁর ছেলে শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। তার পরনে নীল রঙের জিনসের প্যান্ট ও লাল রঙের শার্ট ছিল। সাইফুলের গায়ের রং শ্যামলা, উচ্চতা সাড়ে চার ফুট। সাইফুলের খোঁজ পেলে তাঁর বাবা ০১৮২৮-০০৬৩১১ মুঠোফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।