সাতক্ষীরা পৌর ভবনে ডাকাতি আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা পৌরসভা ভবনে গতকাল সোমবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতেরা নৈশপ্রহরীকে বেঁধে ছয়টি কক্ষের তালা ও আলমারি ভেঙে প্রায় দেড় লাখ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় পৌরসভার দুই নৈশপ্রহরী রফিকুল ইসলাম ও আজাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা পৌর মেয়র মো. আবদুল জলিল জানান, রোববার রাতে পৌর ভবনে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন রফিকুল। সোমবার ভোরে ১২-১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল উত্তর দিকের গ্রিল কেটে ভবনের ভেতরে ঢোকে। পরে তারা রফিকুলকে মারধর করে বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এ সময় তারা হিসাবরক্ষকের কার্যালয়, হিসাবরক্ষণ কর্মকর্তা, নগর পরিকল্পনা কর্মকর্তা ও প্রধান সহকারীর কক্ষসহ ছয়টি কক্ষের তালা ভেঙে লুটপাট চালায়। এ সময় ডাকাতেরা হিসাবরক্ষকের কার্যালয়ে রাখা এক লাখ ৪৩ হাজার ৪৫০ টাকা ও প্রধান অফিস সহকারীর কক্ষের আলমারি ভেঙে পাঁচ হাজার টাকা লুট করে।
নৈশপ্রহরী আজাদ হোসেন জানান, রোববার রাতে তিনি দায়িত্বে ছিলেন না। ডাকাতির বিষয়েও তিনি কিছু জানেন না।