সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শহরের বাঁকাল এলাকায় মেডিকেল কলেজ হাসপাতালটি হবে।এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘৮৬ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের কাজ শুরু করা হলো। আশা করছি, আগামী এক বছরের মধ্যে কাজ শেষ করে এখানে শিক্ষার্থীরা ক্লাস করতে পারবেন।’ ইতিমধ্যে ২০১১-১২ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। শহরের একটি ভাড়া বাড়িতে তাঁরা ক্লাস করছেন। সম্প্রতি প্রথম ব্যাচের একটি পরীক্ষা শেষ হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ এস জেড আতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ শেখ মুজিবুর রহমান, আবদুর জব্বার, জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার, জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, সাতক্ষীরা পৌরসভার মেয়র এম এম জলিল প্রমুখ।