সাতক্ষীরা শহরে খাল খননে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খাল খননের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের ওপর সাতক্ষীরা নাগরিক কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে সাতক্ষীরা জেলা সিপিবির সভাপতি নেতা সভাপতি আবুল হোসেন, জেলা বাসদের নেতা শেখ আজাদ হোসেন, যুব মৈত্রীর নেতা জাহাঙ্গীর হোসেন, সুধাংশু শেখর সরকার, আনোয়ার জাহিদ, আলী নূর খান, মোবাশ্বেরুল হক প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের ভেতর দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল পুনঃখননের নামে এর পাড়ে লাগানো সারিবদ্ধ কয়েক শ মেহগনি গাছ কেটে সাবাড় করা হয়েছে। দরপত্র অনুযায়ী পানি না শুকিয়ে দায়সারাভাবে খাল খনন করা হচ্ছে। এ খাল কাটার জন্য বরাদ্দ দেওয়া জলবায়ু ট্রাস্ট তহবিলের ৯২ লাখ ৫৫ হাজার টাকার বড় অংশ লুটপাট করছে পানি উন্নয়ন বোর্ডের (বিভাগ-১) নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান। এ বিষয়ে তদন্ত করে আবদুল মান্নান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।এ বিষয়ে আবদুল মান্নান খান ুপ্রথম আলোকে জানান, শাখা কর্মকর্তা মো. নূরুজ্জামান খনন কাজ তদারকের দায়িত্বে ছিলেন। পানি না কমিয়ে কাজ করা সম্পর্কে তিনি নূরুজ্জামান তাঁকে জানাননি। অভিযোগ পাওয়া মাত্র সোমবার দুপুর থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।