সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতির পরিচালক মহসিন আলী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি সংগঠনকে পৃষ্ঠপোষকতা এবং চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতির পরিচালক মহসিন আলীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পুলিশ ও গোয়ান্দো বিভাগের কাছে অভিযোগ রয়েছে, মহসিন আলী দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠনকে পৃষ্ঠপোষকতা করে আসছেন। এ ছাড়া তিনি চোরাচালান সিন্ডিকেট গড়ে তুলেছেন। এমন অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখন এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।