সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা সীমান্ত লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। গ্রামবাসী জানান, রাত সাড়ে ১০টার দিকে ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের জয়নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ সীমান্ত লক্ষ্য করে আটটি গুলি ছোড়েন। ঘোনা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আমির বলেন, সম্ভবত ভারতের অভ্যন্তরেই গুলির ঘটনা ঘটেছে।