সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে সদর উপজেলার বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরি সীমান্তে এ ঘটনা ঘটে। বাংলাদেশি নাগরিকের ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি সদস্যরা বিএসএফকে চিঠি দিয়েছেন।আহত বাংলাদেশির নাম মোমিনুর রহমান (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের আবদুর রহিম গাইনের ছেলে। রোববার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ৫০-৬০ জন বাংলাদেশি ভারতে গরু কিনতে যান। গতকাল সোমবার ভোরে তাঁরা গরু নিয়ে ভারতের বশিরহাট মহকুমার কৈজুরি সীমান্ত এলাকায় পৌঁছালে কৈজুরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে চারটি গুলি চালান। গুলিতে বাংলাদেশি একজন গরু ব্যবসায়ী আহত হন।সাতক্ষীরা ৪১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান জানান, সাতক্ষীরার বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের মধ্যে চার নয়, দুটি গুলি ছুড়েছেন বিএসএফের সদস্যরা। তবে আহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।