সাতক্ষীরা সীমান্তে ১৮ বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্তে ১৮ জন বাংলাদেশিকে আটক করেছে বিডিআর। সোমবার রাতে জেলার ভোমরা সীমান্তের বেড়িবাঁধের নিচ থেকে তাঁদের আটক করা হয়।তাঁরা হলেন, আমিনুল শেখ (২২), ফজলু মোল্লা (২৫), টোকন মিঞা (৩২), ফজলু গাইন (৫০), আশরাফ হোসেন (২৪), মাছেরন বিবি (২৪), পবিত্র সানা (২৫), বিমল হাওলাদার (৩২), কেশব হাওলাদার (৩৫), পিনাকী সরকার (২৫), চন্দ্র শেখর মণ্ডল (৩৫), হরিপদ মণ্ডল (৩৪), হীরা মণ্ডল (২৭), অন্তরা মণ্ডল (৮), ইন্দ্রানী মণ্ডল (৬), ভরত মণ্ডল (৩৪), রঙ্গিনী মণ্ডল (২৪) ও গোস্ট বিহারী মণ্ডল (৭৯)।ভোমরা বিডিআর ক্যাম্পের নায়েব সুবেদার আবদুল কুদ্দুস জানান, রাত সোয়া ১২টার দিকে সীমান্তের বেড়িবাঁধের নিচ থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।