সাতক্ষীরা সীমান্তের ওপারে বিএসএফের গুলি, রাখাল আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্তের বিপরীতে গতকাল শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক রাখাল আহত হয়েছেন। আহত বাশারুল গাজী (২২) সদর উপজেলার গদাঘাটা গ্রামের আবুল খায়েরের ছেলে।সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বাশারুল প্রথম আলোকে বলেন, গরু আনতে গত শুক্রবার তিনি ভারতে যান। গতকাল ভোর সাড়ে চারটার দিকে ভারতের জয়নগর সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য করে ১০-১২টি গুলি ছোড়ে। এতে তাঁর পিঠে গুলি লাগে। এ অবস্থায় তিনি সীমানা পেরিয়ে বৈকারি এলাকায় চলে আসেন। পরে গ্রামবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মধুসূদন মণ্ডল জানান, বাশারুলের অবস্থা আশঙ্কাজনক।সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করলেও তাঁরা নাম প্রকাশ করে কিছু বলতে চাননি।