সাতক্ষীরাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণ, জলাবদ্ধতা নিরসন, বানভাসি মানুষের পুনর্বাসন ও সাতক্ষীরাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে মতবিনিময় সভা ও নাগরিক কমিটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা নাগরিক কমিটির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, আবদুর রহিম প্রমুখ।বক্তারা বলেন, সাতক্ষীরার বিস্তীর্ণ অঞ্চল সাম্প্রতিক বৃষ্টি ও নদ-নদীর উপচে পড়া পানিতে তলিয়ে রয়েছে। তিন লক্ষাধিক মানুষ এখনো নদীর বেড়িবাঁধ ও রাস্তার ওপর বসবাস করছে। তাদের সরকারি ত্রাণ বন্ধ করে দেওয়া হয়েছে। পানিবন্দী এলাকার মানুষ চরম দুঃখকষ্টে থাকলেও এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করা হয়নি।