সাতক্ষীরায় আ. লীগের নেতাকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজকে (৪২) আজ সোমবার সকালে পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। জামায়াত-শিবিরের কর্মীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে আবদুল আজিজ তাঁর গ্রামের বাড়ি পাঁচপোতা থেকে চিংড়ি মাছ নিয়ে পারুলিয়া বাজারে যাচ্ছিলেন। পথে ধোপাডাঙ্গা নামক স্থানে একদল দুর্বৃত্ত তাঁকে পিটিয়ে হত্যা করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অভিযোগ করেন, জামায়াত-শিবিরের কর্মীরা আজিজকে পিটিয়ে হত্যা করেছেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।