সাতক্ষীরায় একুশে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার বিকেল পাঁচটায় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহসীন আলী, সাতক্ষীরা রেড ক্রিকেট সোসাইটির সাধারণ সম্পাদক শেখ নুরুল হক, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসিফ ইকবাল, জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসচিব মিল্টন খান প্রমুখ।
এবারের বইমেলায় ২২টি বইয়ের দোকান স্থান পেয়েছে।