সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনিতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আশাশুনি সেটেলমেন্ট অফিস এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন আশাশুনি সদরের আবদুর রব সরদারের ছেলে মিলন রহমান ও আবুল বিশ্বাসের ছেলে ইদ্রিস আলী। আশাশুনি উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা কামরুল ইসলাম জানান, মিলন ও ইদ্রিসসহ কয়েকজন দীর্ঘদিন ধরে সেটেলমেন্ট অফিসসহ সেবা নিতে আসা লোকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। গতকাল পুলিশকে খবর দিলে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদউদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুজনের বিরুদ্ধে আগেই চাঁদাবাজির অভিযোগে মামলা ছিল।