সাতক্ষীরায় ট্রাক ও ট্রলির চাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গতকাল বৃহস্পতিবার ট্রাকের নিচে চাপা পড়ে বাবলুর রহমান (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বাবলু সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আনছার আলীর ছেলে।
এদিকে গত বুধবার ভোমরা সীমান্তে বালুবাহী একটি ট্রলির চাপায় নাহিদ হোসেন (২) নামের এক শিশু নিহত হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ হাসান জানান, বন্দরের ট্রাক টার্মিনাল এলাকায় একটি ট্রাকের পাশে বাবলুর রহমান ঘুমিয়েছিলেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
শিশু নাহিদ হোসেনের বাবা শরিফুল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে ভোমরা দাসপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রলি নাহিদকে চাপা দেয়।