সাতক্ষীরায় বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গতকাল বুধবার সকাল নয়টা থেকে সবগুলো পথে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে কিছু সিদ্ধান্ত গ্রহণের পর বাসমালিক ও শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক জানান, গত মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে বাসমালিক ও শ্রমিকদের সভা হয়। জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা ও তাজুল ইসলাম, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মশিউর রহমান, সহসভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান সড়কে কোনো ধরনের ইঞ্জিনচালিত ভ্যান, নছিমন ও করিমন চলবে না। নির্দিষ্ট সড়কে অনুমোদন পাওয়া মহেন্দ্র চলবে। হরতাল ও বিক্ষোভের নামে যাত্রীবাহী বাসসহ যানবাহন ভাঙচুর করা হলে দ্রুত বিচার আইনে মামলা করা হবে। এসব সিদ্ধান্ত নেওয়ার পর রাতেই অবরোধ তুলে নেওয়া হয়।
গোলাম মোস্তফা বলেন, বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিক ও শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন।