সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ আহমেদ (৩৩) নামের একজন মারা গেছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী আসমা খাতুন (২৫) আহত হন। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ফিরোজ স্থানীয় একটি ইটভাটার ব্যবস্থাপক ছিলেন।
উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।